কাচা আমের আমসত্ত্ব (টক)
জিভে জল আনা ঐতিহ্যবাহী কাঁচা আমের টক আমসত্ত্ব কাঁচা আমের অকৃত্রিম টক স্বাদ আর মশলার চমৎকার মিশ্রণে তৈরি ‘খাঁটি’ কাঁচা আমের আমসত্ত্ব। সরাসরি বাগান থেকে বাছাইকৃত ফ্রেশ কাঁচা আম দিয়ে এটি প্রস্তুত করা হয়। গ্রাম-বাংলার চিরচেনা পদ্ধতিতে রোদে শুকিয়ে তৈরি করা এই আমসত্ত্ব আপনার রুচি বাড়াতে এবং শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে অতুলনীয়। এটি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং এতে আমের প্রাকৃতিক গুণাগুণ অটুট রাখা হয়েছে।
কেন আমাদের টক আমসত্ত্ব সেরা?
ফ্রেশ কাঁচা আমের ব্যবহার: কোনো পচা বা নিম্নমানের আম নয়, বরং বাছাইকৃত ফ্রেশ কাঁচা আমের পাল্প দিয়ে এটি তৈরি করা হয়।
প্রাকৃতিক রোদে শুকানো: ওভেনে নয়, বরং সরাসরি কড়া রোদে শুকিয়ে তৈরি করা হয় বলে এর স্বাদ ও সুঘ্রাণ দীর্ঘস্থায়ী হয়।
কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই: আমরা কোনো প্রকার কৃত্রিম রং, ফ্লেভার বা প্রিজারভেটিভ ব্যবহার করি না।
মশলার সঠিক সংমিশ্রণ: বিট লবণ ও বিশেষ মশলার সমন্বয়ে এর স্বাদকে করা হয়েছে অত্যন্ত মুখরোচক।
অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করুন আমরা জানি অনলাইনে কেনাকাটায় আপনার দুশ্চিন্তার কথা। তাই পণ্য হাতে পেয়ে এবং মান যাচাই করে মূল্য পরিশোধের সুবিধা দিচ্ছি আমরা। কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনি আপনার পছন্দের টক আমসত্ত্ব অর্ডার করতে পারবেন। 'খাঁটি' বিশ্বাস করে মানসম্পন্ন পণ্যে এবং দীর্ঘমেয়াদী গ্রাহক আস্থায়।